News

হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৪৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদিনে চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৫৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫২ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৯২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫ জনে। এ ছাড়া গত একদিনে নতুন করে ৫৬ জন হামে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৯৯১ জন হামে আক্রান্ত হয়েছে।

গত ১৫ মার্চ থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

source: Asia Post

Back to top button