News
বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী

বিবাহ নিবন্ধনের (রেজিস্ট্রেশন) তথ্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে একটি কর্মশালায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, বিবাহ রেজিস্ট্রেশন হবে অনলাইনে। এটা একটা পর্যায়ে এনআইডির সঙ্গে যুক্ত করে দেওয়া হবে এবং পাসপোর্টের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। এসব কেন্দ্রীয়ভাবে যখন যুক্ত হয়ে যাবে, তখন একজন মানুষের সব তথ্য এআই পেয়ে যাবে। আগামী দিনে এআই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ যেমন, সফলতারও একটি জায়গা।
তিনি বলেন, তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিয়ে রোধ করা যাবে অনলাইনে বিবাহ নিবন্ধনের মাধ্যমে। এ ছাড়া বাংলাদেশের সব কাজীকে অনলাইনে বিবাহ-তালাক নিবন্ধন প্রশিক্ষণের আওতায় আনা হবে বলেও জানান আইনমন্ত্রী।
বিস্তারিত আসছে…
source: Asia Post






