News

তাইজে হুতিদের অবস্থান ও সামরিক যানবাহনে ইয়েমেনি বাহিনীর হামলা

ইয়েমেনের তাইজ গভর্নরেটে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের অবস্থান ও সামরিক যানবাহন লক্ষ্য করে ১৩টি বিমান হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

সৌদি আরব-সমর্থিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে লড়াইরত সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজিদ আল-নুজাইলি এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-নুজাইলি বলেন, তাইজ গভর্নরেটের আল-রিদহা, আল-আকরুদ, বানি বাকার, আল-কাধা, জাবাল নুমান, আল-আজারাম ও আল-মারাজিম এলাকায় হুতিদের রসদ ও জনবলবাহী শক্তিবৃদ্ধি এবং সামরিক যানবাহন লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়।

তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

source: Asia Post

Back to top button