News
ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী হলেন আলমগীর হাছিন

ঢাকা ওয়াসার অতিরিক্তি প্রধান প্রকৌশলী হয়েছেন প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ।
সম্প্রতি ঢাকা ওয়াসার সচিব এস এম জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আলমগীর হাছিনের পদোন্নতিতে খুশি প্রকাশ করেছেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। তারা তাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন
আলমগীর হাছিন। পড়তে হয়েছে প্রশাসনিক জটিলতায়। পেশাগত প্রতিকূলতাও তাকে বিভিন্ন রকম ঝামেলায় ফেলেছে।
তারা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে কর্মজীবনে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন আলমগীর হাছিন।
আলমগীর হাছিনের নেতৃত্বে ঢাকা ওয়াসার সেবা কার্যক্রম আরও গতিশীল ও উন্নত হবে বলে আশা প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের।
source: Asia Post







