ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পাঁচ দলের ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পাঁচ দলের ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বিএনপির দুইজন এবং জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের একজন করে প্রার্থী রয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) মনোনয়নপত্র দাখিল শেষে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকায় প্রথমে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
বিএনপির প্রার্থীরা হলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আব্দুল আলীম নিজামী। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খালেদুল ইসলাম।
এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এদিকে, তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
source: Asia Post







