News

পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন, ৩ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারের একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির তৃতীয় তলায় একটি জুতার কারখানা ছিল।

তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

source: Asia Post

Back to top button