News

বিসিএস টেলিকম ক্যাডারের ২০ কর্মকর্তাকে পদোন্নতি

বিসিএস (টেলিপযোগাযোগ) ক্যাডারের ২০ কর্মকর্তাকে জাতীয় পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৭ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ (কোম্পানি-১ শাখা) থেকে এ-সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (টেলিকম) ক্যাডারের এসব কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর (৫৬,৫০০-৭৪,৪০০ টাকা) ‘অতিরিক্ত মহাপরিচালক/ জিএম ইঞ্জিনিয়ার/ ডিজি টিএসসি/ জিএম এসএস’ পদে তৃতীয় গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—

১. এ কে এম গোলাম বাহারুল (প্রেষণে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লিমিটেড)

আরো পড়ুন

২. মো. আনোয়ার হোসেন (প্রেষণে টেলিটক বাংলাদেশ লিমিটেড)

৩. ড. মো. আনোয়ার হোসেন মাসুদ (প্রেষণে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড—বিটিসিএল)

৪. সাঈদ মাহমুদ (প্রেষণে বিটিসিএল)

৫. মির্জা কামাল আহম্মদ (পরিচালক ইঞ্জিনিয়ার, টেলিযোগাযোগ অধিদপ্তর)

৬. মনজুর-উল-সালাম (পরিচালক ইঞ্জিনিয়ার, টেলিযোগাযোগ অধিদপ্তর)

৭. মো. শহিদুল ইসলাম (প্রেষণে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড)

৮. মো. শফিকুর রহমান (প্রেষণে বিটিসিএল)

৯. সমিত চাকমা (প্রেষণে বিটিসিএল)

১০. মো. শাহিনুর রহমান (প্রেষণে বিটিসিএল)

১১. মো. জিল্লুর রহমান চৌধুরী (প্রেষণে বিটিসিএল)

১২. মো. সাজ্জাদ বিন মুস্তাইনুর রহমান (প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি)

১৩. মো. আবদুল মালেক (প্রেষণে বিটিসিএল)

১৪. তারঘীবুল ইসলাম (প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি)

১৫. সৈয়দ আব্দুল আজিজ (প্রেষণে বিটিসিএল)

১৬. তৌফিকুল ইসলাম (প্রেষণে বিটিসিএল)

১৭. মো. গোলাম সারোয়ার (প্রেষণে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড)

১৮. আলী শাহ মোহাম্মদ কামরুল হাসান (প্রেষণে বিটিসিএল)

১৯. মো. শাহীনুর রহমান (প্রেষণে বিটিসিএল)

২০. মোহাম্মদ মাসুদ রানা (প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি)

যোগদানের নির্দেশনাবলি দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে (company1@ptd.gov.bd) দাখিল করতে পারবেন।

এ ছাড়া পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে, তিনি বর্তমান কর্মস্থলের নাম-ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

source: Asia Post

Back to top button