News

২ সেপ্টেম্বর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাস আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

বুধবার (২ সেপ্টেম্বর) ইতিহাসের পাতায় আজকের দিনটি নানা গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনার জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশ্বের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক ও কূটনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এই দিনটিকে ইতিহাসে গুরুত্বপূর্ণ করে রেখেছে। একই সঙ্গে এই দিনে জন্ম নিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তি এবং মৃত্যুবরণ করেছেন বিশ্বখ্যাত কবি, বিজ্ঞানী, রাজনীতিবিদ ও সংস্কৃতিসেবীরা।

আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৪ খৃস্টপূর্ব – মিশরের ফারাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়নকে সহকারী শাসক হিসেবে ঘোষণা করেন।

৩১ খৃস্টপূর্ব – রোমান গৃহযুদ্ধ: গ্রীসের পশ্চিম উপকূলের অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টোভিয়ান মার্ক আন্টনি ও ক্লিওপেট্রার সৈন্যদের পরাস্ত করেন।

১৬৪৯ – ইতালির ক্যাস্টো শহর [পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।

১৬৬৬ – লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০,০০০ বাড়ি পুড়ে যায় (সেন্ট পলের ক্যাথেড্রাল সহ)। এই অগ্নিকাণ্ড প্রায় তিন দিন যাবৎ চলে।

১৭৫২ – যুক্তরাজ্য গ্রেগারিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেয়।

১৭৯২ – ফরাসি বিপ্লব সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দুইশত পুরোহিতদের হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর গণহত্যা নামে পরিচিত।

১৮০১ – ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও বৃটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসী বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়।

১৮৭০ – ফ্রাঙ্কো-প্রুশিয়ান যুদ্ধ: সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।

১৯১৪ – রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগার্ড।

১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে।

১৯৩৯ – ব্রিটেনে ১৯ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা হয়।

১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে শেষ হয়। টোকিও উপসাগরে জাপান আত্মসমর্পণ করে।

১৯৪৫ – ভিয়েতনাম ফ্রান্সের থেকে স্বাধীনতা ঘোষণা করে।

১৯৪৭ – ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমদ্দুন মজলিস নামক সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠিত হয়।

১৯৪৯ – জাপানি আক্রমণে চীনের চান-কিঙ-এ ১৭০০ জন নিহত হয়।

১৯৫৮ – চীনের প্রথম টেলিভিশন স্টেশন পিকিং-এ চালু হয়।

১৯৭০ – নাসা (NASA) দুইটি অ্যাপোলো(Apollo) চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করে।

১৯৮১ – বেলিজ স্বাধীনতা লাভ করে।

১৯৮৫ – চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দন উদ্বোধন করেন।

১৯৯১ – যুক্তরাষ্ট্র এস্তেনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়া কে স্বীকৃতি দেয়।

২০০৫ – চট্টগ্রামে চিলড্রেন ক্যানসার হোম উদ্বোধন হয়।

জন্ম

১৫৪৮ – ভিন্সেঞ্জো স্কামজ্জি, ইতালীয় স্থপতি।

১৬৭৫ – উইলিয়াম সামারভিল, ইংরেজ কবি।

১৭৭৮ – লুই বোনাপার্ট, ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা।

১৮১০ – উইলিয়াম সেমুর টেইলার, মার্কিন শিক্ষাবিদ ও ইতিহাসবিদ।

১৮৩৮ – ভক্তিবিনোদ ঠাকুর, ভারতের বৈষ্ণবধর্মের সাধক, ধর্মগুরু, দার্শনিক। (মৃ.১৯১৪)

১৮৫৩ – উইলহেম অসওয়াল্ড, নোবেল বিজয়ী জার্মান রসায়নবিদ।(মৃ.০৪/০৪/১৯৩২)

১৮৭৭ – ফ্রেডেরিক সডি, ইংরেজ রসায়নবিদ। (মৃ. ১৯৫৬)

১৮৯৪ – জোসেফ রথ, অস্ট্রীয় সাংবাদিক ও লেখক।

১৯১৩ – বিল সাঙ্কলয়, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার।

১৯২০ – বাংলা সাহিত্যের খ্যাতনামা বাঙালি কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।(মৃ.১১/০৭/১৯৮৫)

১৯২৩ – পার্বতীকুমার সরকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি ভূতাত্ত্বিক। (মৃ.১৯৯৬)

রেনে থম, ফরাসি গণিতবিদ।

১৯৩৩ – ম্যাথিইয়েউ কেরেকোউ, লেবানিজ সৈনিক, রাজনীতিক ও প্রেসিডেন্ট।

১৯৩৮ – গিউলিয়ানো গেমা, ইতালিয়ান অভিনেতা।

১৯৪৮ – ক্রিস্টা মকাউলিফে, আমেরিকান শিক্ষাবিদ ও মহাকাশচারী।

১৯৫২ – জিমি কনর্স, প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন।

১৯৬৬ – সালমা হায়েক, মেক্সিকান-মার্কিন অভিনেত্রী, পরিচালক, টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৬৭ – আন্ড্রেয়াস মোয়েলার, জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার।

১৯৭৭ – ফ্রেডেরিক কানোউটে, মালির সাবেক ফুটবলার।

১৯৮১ – ক্রিস ট্রেমলেট, ইংরেজ সাবেক ক্রিকেটার।

১৯৮২ – জোয়ি বার্টন, ইংরেজ সাবেক ফুটবলার।

১৯৮৮ – ইশান্ত শর্মা, ভারতীয় ক্রিকেটার।

১৯৮৮ – জাভি মার্টিনেজ, স্প্যানিশ ফুটবলার।

মৃত্যু

৪২১ – কনস্টানটিয়াস, রোমান সম্রাট।

১৮২০ – জিয়াকিং, চীন সম্রাট।

১৮৬৫ – উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী।

১৯১০ – হেনরি রুশো, ফরাসি চিত্রশিল্পী।

১৯১৩ – ওকাকুরা কাকুজো, জাপানের প্রখ্যাত শিল্পী ও বাংলায় বিংশ শতকের গোড়ার দিকে নব উন্মেষের সূচনাকারী। (জ.২৬/১২/১৮৬২)

১৯৩৩ – অনাথবন্ধু পাঁজা, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।(জ.২৯/১০/১৯১১)

১৯৩৭ – চট্টো নামে পরিচিত বীরেন চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কমিউনিস্ট বিপ্লবী। (জ.৩১/১০/১৮৮০)

১৯৪৬ – প্রমথ চৌধুরী, বাংলা ভাষার সাহিত্যিক।(জ.০৭/০৮/১৮৬৮)

১৯৫২ – বেণী মাধব দাস, প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, দেশপ্রেমিক এবং শরৎচন্দ্র বসু, সুভাষচন্দ্র সহ আরও অনেক প্রখ্যাত ব্যক্তির শিক্ষাগুরু। (জ.২২/১১/১৮৮৬)

১৯৬৭ – আয়েত আলী খাঁ, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক। (জ. ১৮৮৪)

১৯৬৯ – হো-চি-মিন, ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৯৭৩ – জে. আর. আর. টলকিন, ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি ও ভাষাতত্ত্ববিৎ।

১৯৯১ – আলফান্সো গার্সিয়া রোব্লেয়া, নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান রাজনীতিবিদ ও কূটনীতিক।

১৯৯২ – বারবারা ম্যাকলিন্টক, নোবেলজয়ী মার্কিন জীববিজ্ঞানী।

১৯৯৬ – মাহমুদ হাসান গাঙ্গুহী, ভারতীয় দেওবন্দি ইসলামি পণ্ডিত ও মুফতি।

১৯৯৭ – ভিক্টর ফ্রাঙ্কেল, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট।

২০০১ – ক্রিশ্চিয়ান বার্নার্ড, দক্ষিণ আফ্রিকার কার্ডিওথোরাসিক সার্জন যিনি বিশ্বে প্রথম মানব হৃদপিণ্ড প্রতিস্থাপন করেন। (জ.১৯২২)

২০০৯ – ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

২০১০ – দিলীপ রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৩১)

২০১৩ – রোনাল্ড কোসে, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও লেখক।

২০১৪ – নরম্যান গর্ডন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

২০২১ – ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। (জ. ১২/১২/১৯৮০)

ছুটি ও অন্যান্য

ভিয়েতনামের জাতীয় দিবস

বিশ্ব নারিকেল দিবস

source: Asia Post

Back to top button