News

থার্ড টার্মিনালে বিমানবাহিনীর তিনজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনায় বিমানবাহিনীর তিনজন নিহতের ঘটনায় কারণ ক্ষতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

তিনি বলেন, বিমানবন্দর নির্দেশে এই তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ বিমান বাহিনী তাদের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। বিশ্বাস করি অচিরেই এই দুর্ঘটনার কারণ আমরা জানতে পারবো। সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারব বলেও জানান মোস্তফা মাহমুদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় তৃতীয় টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বেবিচক চেয়ারম্যান এ তথ্য জানান।

মাহমুদ সিদ্দিক বলেন, এই স্পটে বিমানবন্দরে নিরাপত্তার জন্য নিয়োজিত বিমানবাহিনীর তিনজন বিমান সেনা ইন্তেকাল করেন। সেখানে আর চারজন উপস্থিত ছিলেন। যারা এখনো চিকিৎসাধীন রয়েছেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, আজ এখানে আসার আগে আমরা তাদের জানাযা সম্পন্ন করে আসলাম। সেখানে বিমানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, বিমানবাহিনীর প্রধানসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা।

সবার কাছে দোয়া চেয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ভবিষ্যতে আর যেন কোন দুর্ঘটনা যেন না হয় সেজন্য আমরা সচেষ্ট থাকিব।

এর আগে সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার থেকে একটি বিমান বাহিনীর একটি পিকআপ ভ্যান নিচে পড়ে যায়। এতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস এবং এলএসি জুবাইদুল। অপরদিকে আহতরা হলেন, কর্পোরাল সিফাত ওরফে আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ, এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।

আহতদের মধ্যে সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন। বাকিদের অবস্থা গুরুতর। সবাই সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

source: Asia Post

Back to top button