News

চালকের অদক্ষতা বা নিয়ন্ত্রণ হারানোয় বিমানবাহিনীর গাড়ির দুর্ঘটনা বললেন বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, চালকের অদক্ষতা কিংবা নিয়ন্ত্রণ হারানোর কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় বিমানবাহিনীর গাড়িটি দুর্ঘটনার শিকার হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এম রশিদুজ্জামান মিল্লাত জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ইতোমধ্যে নিহতদের জানাজা সম্পন্ন হয়েছে।

বিমানমন্ত্রী জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চালকের দক্ষতা, দুর্ঘটনার সময় গাড়ির গতি এবং কোনো কারিগরি বা অবকাঠামোগত ত্রুটি ছিল কি না—তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে। প্রতিবেদন পাওয়ার পরই দুর্ঘটনার আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ সময় বিমানবন্দরে যানবাহন চলাচলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button