News

মেসির বিদায়ে ফিফা সভাপতির আবেগঘন বার্তা

দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা অধিনায়কের অবসরের ঘোষণার পর তাকে শ্রদ্ধা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে ইনফান্তিনো লিখেছেন, ‘অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, লিওনেল মেসি। এই ক্যারিয়ার কোটি মানুষকে অনুপ্রাণিত করেছে এবং সুন্দর খেলাটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে।’

মেসিকে নিয়ে ফিফা সভাপতির পোস্ট।
মেসিকে নিয়ে ফিফা সভাপতির পোস্ট।

মেসির অর্জনগুলোও স্মরণ করেছেন ফিফা সভাপতি। ২০২২ সালের বিশ্বকাপজয়ী এই তারকা আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও গোল করার রেকর্ডধারী। বিশ্বকাপের ইতিহাসেও সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড তাঁর।

ইনফান্তিনো লিখেছেন, ‘তোমার জাদুকরী প্রতিভা ও বিনয় চিরকাল মনে রাখা হবে। আর্জেন্টিনার জার্সিতে প্রতিটি অবিস্মরণীয় মুহূর্তের জন্য এবং পৃথিবীর সব প্রান্তের সমর্থকদের একত্র করার জন্য তোমাকে ধন্যবাদ।’

পোস্টের শেষে মেসির জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো।

আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন মেসি। তাঁর নেতৃত্বে ২০২২ বিশ্বকাপের পাশাপাশি ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০২৬ বিশ্বকাপের ফাইনাল, যেখানে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button