আজও সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, কোন বিভাগের কী অবস্থা

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় আজ (৩০ আগস্ট) সন্ধ্যার পিক সময়ে সারা দেশে সর্বোচ্চ ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায় হবে বলে জানানো হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে রোববার (৩০ আগস্ট) এ তথ্য পাওয়া গেছে।
পিজিসিবির তথ্য অনুযায়ী, সন্ধ্যার পিক সময়ে ঢাকা অঞ্চলে ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে, যা শনিবার ছিল ৬৯৮ মেগাওয়াট। এরপর ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সবচেয়ে কম লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে বরিশাল জোনে ৭০ মেগাওয়াট।
অর্থাৎ সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের চাপ পড়তে পারে ঢাকা জোনে, আর সবচেয়ে কম হতে পারে বরিশাল জোনে।
source: Asia Post







