News

পাঁচ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী পুলিশ ফাঁড়ি।

গ্রেপ্তারকৃত আসামির নাম মোসা. নাছিমা আক্তার (৫২)।

ডিএমপির মিডিয়া থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী পুলিশ ফাঁড়ির একটি টিম রোববার (২৩ আগস্ট) রাত ৮টায় কাপ্তান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাছিমা আক্তারকে গ্রেপ্তার করে।

আসামি একটি মামলার রায়ে বিজ্ঞ আদালত কর্তৃক পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসামিকে ওয়ারী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button