রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য রোববার (২৩ আগস্ট) টানা ৬ ঘণ্টা চট্টগ্রামের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।
শনিবার (২২ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম থেকে বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানায়।
যেখানে বলা হয়েছে, জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য চট্টগ্রাম নগরের মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটের মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) ও মুরাদপুর-১২ নম্বর ফিডারের বেশকিছু এলাকায় রোববার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
এলাকাগুলো হলো- নগরীর বদরুতলা, বড় গ্যারেজ, জাতি শাহ মাজার, আরাকান রোড ও আশপাশের এলাকা, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, বহদ্দারহাট, শোলকবহর, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার, রাহাত্তারপুল ও আশপাশের এলাকা।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি, চট্টগ্রাম কর্তৃপক্ষ।
source: Asia Post







