মির্জা ফখরুলকে আলী জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে তাকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এই অভিনন্দন জানান আসিফ আলী জারদারি।
প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ উত্তরোত্তর উন্নতির পথে এগিয়ে যাবে এবং জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাবে।
অভিনন্দনবার্তায় প্রেসিডেন্ট জারদারি উল্লেখ করেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় অনুভূতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর ভিত্তি করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এক নিবিড় ঐতিহাসিক ও কূটনৈতিক বন্ধন গড়ে উঠেছে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামীতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, পাকিস্তান ও বাংলাদেশের মেলবন্ধনকে আরও শক্তিশালী করা এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য অর্জনে তিনি নতুন রাষ্ট্রপতির সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ব্যাকুল।
এ ছাড়া এই সফর দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করে বাংলাদেশের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
source: Asia Post







