News

জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন: ড. আসিফ মিজান

সোমালিয়ার দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসিফ মিজান বলেছেন, প্রধানমন্ত্রী একের পর এক নির্বাচনি ওয়াদা পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তার ডায়নামিক নেতৃত্বে সরকারের কার্যক্রম দৃশ্যমান হয়েছে এবং মানুষ রাষ্ট্রীয় কর্মকাণ্ডের সুফল পেতে শুরু করেছে।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের ক্ষমতায় আসার দুই মাস উপলক্ষে প্রেসক্লাবে আয়োজিত ‘সরকারের দুই মাস: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে বক্তারা সরকারের বহুমুখী উন্নয়নকাজ, স্বচ্ছতা-জবাবদিহিতা এবং ভবিষ্যৎ পথচলা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তারা একটি আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

বিগত ১৭ বছরের রাজনৈতিক নির্যাতনের প্রেক্ষাপট টেনে ড. মিজান বলেন, জুলুম, নির্যাতন, হামলা ও মামলার শিকার যারা হয়েছেন, তাদের জন্য সরকারের সঠিক তথ্যভান্ডার বা ডাটাবেজ জরুরি। ত্যাগ স্বীকারকারীদের অবদান মূল্যায়ন করে রাষ্ট্রীয় স্বীকৃতি বা ফিডব্যাক নিশ্চিত করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান স্বল্প শাসনকালে অসামান্য অবদান রেখে বিশ্ববাসীর হৃদয় জয় করেছেন। বর্তমান সরকার কতদিন ক্ষমতায় থাকবে, তা দেশবাসী ও আল্লাহ নির্ধারণ করবেন। তবে আমার প্রত্যাশা- বিদায় যেন রাজসিক হয়, দুই যুগ বা ২০০ বছর পরই হোক, জনগণের অকৃত্রিম ভালোবাসা নিয়ে যেন তারা যান।

ন্যাশনাল রিসার্চ পার্টি সেলের চেয়ারম্যান ড. গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল লতিফ মাসুম। অন্যান্য বক্তাদের মধ্যে শরীফ হোসেন, ড. সৈয়দ শামসুদ্দোহা, ড. শাহাবুদ্দীন, গোলাম রাব্বি, নায়েমের পরিচালক আতিকুল ইসলাম পাঠানসহ অ্যাডভোকেট আব্দুস সাল্লাম, ফরিদ হোসেন, ফাতেমা তাসনিম প্রমুখ তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। 

এই আলোচনা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক পরিবশ পুনরুদ্ধারে নির্যাতিতদের পুনর্বাসন ও জনগণের আস্থা ধরে রাখার গুরুত্ব তুলে ধরে।

source: Asia Post

Back to top button