News

অধ্যাপক ডা. পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) সভাপতি ও বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের হৃদযন্ত্রের রক্তনালীতে সফলভাবে স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকালে তার এই হৃদযন্ত্রের অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে হাসপাতালে গিয়ে অধ্যাপক ডা. পাভেলের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক (এপিএস) ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক ডা. পাভেলের চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মু. জহুরুল হক, নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. জহিরুল ইসলাম, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. রাশেদুল হাসান রিপন এবং সমাজকল্যাণমন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ডা. মো. জাভেদ হোসেন।

আরো পড়ুন

চিকিৎসক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা ও আশু আরোগ্য কামনা করেছেন।

source: Asia Post

Back to top button