আমার জন্য মায়ের চোখে পানি: কেয়া পায়েল

সন্তানের সফলতায় বাবা-মা সবচেয়ে বেশি গর্বিত হয়ে থাকেন। তেমনই অভিনেত্রী কেয়া পায়েলের সফলতা কাছ থেকে দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না তার মা। আনন্দঘন এই মুহূর্তটি ঘটেছে শুক্রবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের একটি অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে।

সময়ের ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল। নাটকের পাশাপাশি অ্যাওয়ার্ড ও প্রমোশনাল অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা রয়েছে তার।

এদিন কেয়ার পাশাপাশি তার মাকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়। নিজের পুরস্কারটি গ্রহণ করতে গিয়ে কেয়া বলেন, ‘আমার অর্জনে মা সবচেয়ে বেশি খুশি হন। তিনি খুব একটা বাইরে বের হতে পছন্দ করেন না। আমি জোর করে আজ নিয়ে এসেছি। তিনি পাশে দাঁড়িয়ে আমার সফলতা দেখে কাঁদছেন। আমার জন্য মায়ের চোখে পানি। একজন সন্তানের জীবনে এর থেকে বড় উপহার আর কী হতে পারে।’

কেয়া বর্তমানে তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও প্রমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ে তাঁকে আগের মতো নিয়মিত না দেখা গেলেও কাজ করছেন বেছে বেছে। মুক্তির অপেক্ষায় আছে তাঁর ‘হ্যাপিলি ম্যারিড’ শিরোনামের একটি ওয়েব ফিল্ম। যেটিতে কেয়ার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। এটি নির্মাণ করেছেন নির্মাতা জাহিদ প্রীতম।
source: Asia Post






