News

দূষিত শহরের শীর্ষে উগান্ডা, স্বস্তির বার্তা ঢাকায়

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষ স্থানে উঠে এসেছে উগান্ডার রাজধানী কাম্পালা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) শহরটির স্কোর রেকর্ড করা হয়েছে ১৮৫, যা আবহাওয়ার ভাষায় ‘অস্বাস্থ্যকর’। তবে কিছুটা স্বস্তিতে রয়েছে রাজধানী ঢাকা; ৯৫ স্কোর নিয়ে তালিকার ১৫ নম্বরে নেমে এসেছে মেগাসিটিটি।

রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউ এয়ার’ এ তথ্য প্রকাশ করেছে।

তথ্যানুযায়ী, দূষণের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মালয়েশিয়ার কুচিং শহরের বায়ুমান স্কোর ১৬১। একই স্কোর নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। চতুর্থ স্থানে থাকা বাহরাইনের রাজধানী মানামার স্কোর ১৫৬ এবং ১৪৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে কাতারের দোহা।

আইকিউ এয়ার বাতাসের মান যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে একটি মানদণ্ড অনুসরণ করে। যেখানে স্কোর ০ থেকে ৫০ এর মধ্যে থাকলে বাতাসকে ‘ভালো’ বলা হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ধরা হয় ‘মাঝারি বা সহনীয়’। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ স্কোরকে সরাসরি ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর বায়ুমান সূচক ৩০১ অতিক্রম করলে তা ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়।

সে হিসেবে ঢাকার আজকের স্কোর নির্দেশ করছে শহরের বায়ুমান আপাতত ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে, যা ঢাকার বাসিন্দাদের জন্য তুলনামূলক ইতিবাচক।

source: Asia Post

Back to top button