News

নিয়োগ দিচ্ছে প্ল্যান ইন্টারন্যাশনাল, মাসিক বেতন লক্ষাধিক

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস বিভাগ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার (৮ আগস্ট) থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ১৫ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ

পদের নাম: ম্যানেজার

বিভাগ: ডিজিটাল লিটারেসি অ্যান্ড স্কিলস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা

বেতন: ১,৮২,০৮৬ থেকে ২,২৭,৬০৭ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীর বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: ১৫ আগস্ট ২০২৬

source: Asia Post

Back to top button