News
যুক্তরাষ্ট্র ভ্রমণে আর্থিক সামর্থ্য নিয়ে দূতাবাসের বার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য নিয়ে বার্তা দিয়ে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। সোমবার (৩ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বার্তা দেওয়া হয়।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনার সময় নিশ্চিত করুন–ভ্রমণে কোনো বিঘ্ন ঘটলে বা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচসহ আপনার নিজের খরচ বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা স্থায়ী পরিণতির কারণ হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার অযোগ্য করে তুলতে পারে।
source: Asia Post







