News

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের নতুন তার সংযোজন ও রক্ষণাবেক্ষণের জন্য শনিবার (১ আগস্ট) নাটোর জেলার বেশ কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) নাটোরের বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের অধীনে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোজন ও লাইনের সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়ার আংশিক এলাকা, কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা কিছুটা কম-বেশি হতে পারে বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

source: Asia Post

Back to top button