দলীয়রাজনীতি
ট্রেন্ডিং

অনির্বাচিতের চেয়ে কোনো নির্বাচিত সরকার ভালো

অনির্বাচিত সরকারের থেকে যেকোনো নির্বাচিত সরকার ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেনে তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাকে অনেকে ভুল বোঝেন। বলেন, আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন? বিশেষ করে ছাত্ররা তো বলেই। নির্বাচন চাওয়ার কারণ একটাই— আমরা বিশ্বাস করি, জানি না তা ভুল কিনা, যেকোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের থেকে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি। আমার কিন্তু এখন সেই জায়গাটা নেই।

অন্তর্বর্তী সরকার অনেক ভুল-ত্রুটি করছে দাবি করে তিনি বলেন, ভুল তো করবেই, তারা তো আর সরকারে ছিলো না। রাজনীতি করেনি। রাজনীতি সম্পর্কে অতো জানেও না, বোঝেও না। তাদের সেই সময়টুকু দিতে হবে।

আরো দেখুন
Close
Back to top button