News

ইসির সঙ্গে সোমবারের সংলাপে যাচ্ছে না বিএনপি

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার (৩০ নভেম্বর) বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল ইসির। তবে শেষ মুহূর্তে সংলাপে অংশ নিচ্ছে না দলটি। নতুন করে সময় চেয়েছে বিএনপি।

রোববার (২৯ নভেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম যুগান্তর।

Advertisement

তিনি বলেন, সোমবার ইসির সঙ্গে বিএনপির সংলাপে অংশ নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিষয়টি ইসিকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করে জানালে বিএনপি সংলাপে অংশ নেবে।

এর আগে রোববার প্রথম দিনের সংলাপে অংশ নিতে নিবন্ধনের ক্রম অনুযায়ী ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানায় ইসি। তবে প্রথম দিনের সংলাপে অংশ নেয়নি জামায়াতে ইসলামী। দলটি পরবর্তী সময়ে জোটগতভাবে সংলাপে বসতে চায় বলে ইসিকে জানিয়েছে।

আরো পড়ুন

অন্যদিকে, রোববারের পরিবর্তে সোমবার সংলাপে অংশ নেওয়ার আগ্রহ জানিয়েছিল বিএনপি। সে অনুযায়ী, দলটির সঙ্গে বৈঠকের সূচি নির্ধারণ করা হয়। তবে নতুন করে সময় চাওয়ায় সোমবারের সংলাপও হচ্ছে না।

source: Asia Post

Back to top button