News

সিলেট মহানগর ছাত্রদলের ৩ নেতাকে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে সিলেট মহানগর ছাত্রদলের তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান স্বাক্ষরিত পৃথক নোটিশে এ নির্দেশ দেওয়া হয়।

Advertisement

শোকজ পাওয়া নেতারা হলেন শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাহেল এবং দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল বাসিত ও সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান মাহিন।

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি বিএনপি সরকারের ১৮০ দিনের অর্জন নিয়ে আয়োজিত আলোচনা সভাসহ সংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে ওই তিন নেতা উপস্থিত ছিলেন না। দলীয় কর্মসূচিতে অনুপস্থিতি এবং সাংগঠনিক দায়িত্ব পালনে উদাসীনতার কারণ জানতে চেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরো পড়ুন

নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক খায়রুল হুদা আকিব গণমাধ্যমকে তিন নেতাকে শোকজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

source: Asia Post

Back to top button