News

৩ সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার তিনজন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার করেছে সরকার।

প্রত্যাহার তিনজন হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক ও মো. জাহাংগীর আলম।

Advertisement

মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এর আগে তিন কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি ন্যস্ত করা হয়েছিল।

আরো পড়ুন

source: Asia Post

Back to top button