News

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া, কারিগরিতে মাহবুবুর রহমান

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দাউদ মিয়া। অন্যদিকে, মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (৯ নভেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপন দুটিতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বর্তমান সচিব মো. দাউদ মিয়াকে বদলি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

source: Asia Post

Back to top button