News

কপ ৩১ সম্মেলনে যোগ দিচ্ছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ৩১-এ যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর তিনি তুরস্কের উদ্দেশে যাত্রা করবেন।

এক খুদে বার্তায় এশিয়া পোস্টকে বিষয়টা নিশ্চিত করেন তিনি নিজেই। বর্তমানে মনিরা শারমিন দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে রয়েছেন।

মনিরা শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন। এ ছাড়াও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করেন।

কপ ৩১ সম্মেলনে যোগদান বিষয়ে তিনি বলেন, কপ ৩১-এ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব হবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রমের ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখা।

মনিরা শারমিন বলেন, জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলবো। আমরা শুধু সরকারের সমালোচনা করতে চাই না, বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতি প্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ু নীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করতে চাই।

source: Asia Post

Back to top button