News

মধ্যরাতে শাহবাগে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শাহবাগ এলাকায় পৃথক দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। তবে এ সময় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেন।

আব্দুল খালেক জানান, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগ থানার আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়।

এর প্রায় দুই ঘণ্টা পর রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান।

উপপরিদর্শক আব্দুল খালেক বলেন, ‘পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

source: Asia Post

Back to top button