News

সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে, ট্রাম্পের দুর্গ ভেঙে ৫২ আসন দখল

যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নিয়েছে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। মার্কিন দৈনিক ‘দ্য নিউইয়র্ক টাইমস’-এর সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনের বেসরকারি ফলাফলের এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ৫০টি অঙ্গরাজ্যের ১০০ আসনের এই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ম্যাজিক ফিগার ৫১টি আসন হলেও, ডেমোক্র্যাটরা ইতোমধ্যে ৫২টি আসন নিশ্চিত করে সিনেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্যের প্রতিটিতে দুটি করে মোট ১০০টি আসন রয়েছে সিনেটে। এবারের মধ্যবর্তী নির্বাচনে মোট ৩৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, এই ৩৫টি আসনের মধ্যে ১৫টিতেই জয় তুলে নিয়েছে ডেমোক্র্যাট প্রার্থীরা। এর ফলে দলটির মোট আসনসংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২টিতে। এখানেই শেষ নয়, বিজয়ী ১৫টি আসনের বাইরে আরও ৩টি আসনে ডেমোক্র্যাট প্রার্থীরা বেশ শক্ত অবস্থানে এগিয়ে রয়েছেন।

নির্বাচনের ফলাফলে দেখা গেছে, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, ওহিও ও সাউথ ক্যারোলাইনার মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলোতে দুর্দান্ত জয় পেয়েছে ডেমোক্রেটিক দল। এর মধ্যে জর্জিয়ায় জন অসফ পুনর্নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের চিরাচরিত ও নিরাপদ ‘দুর্গ’ হিসেবে পরিচিত টেক্সাস, আইওয়া এবং কানসাসেও এসেছে অপ্রত্যাশিত ও বড় জয়।

বিশেষ করে টেক্সাসে গত ৩০ বছরেরও বেশি সময় ধরে কোনো রাজ্যব্যাপী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের রেকর্ড না থাকলেও, এবার ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনীত প্রার্থী কেন প্যাক্সটনকে বড় ব্যবধানে পরাজিত করে আসনটি ছিনিয়ে নিয়েছেন। এছাড়া সাউথ ক্যারোলাইনায় প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুর পর ট্রাম্পের ব্যক্তিগতভাবে মনোনীত প্রার্থী ও বর্তমান রিপাবলিকান ডারলিন গ্রাহামকে পরাজিত করে জয় তুলে নেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যানি অ্যান্ড্রুস। ওহিওতেও দুই বছর আগে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের দখলে থাকা গুরুত্বপূর্ণ আসনটি নিজেদের দখলে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী শেরড ব্রাউন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর রয় কুপারও রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করে ডেমোক্র্যাটদের ঝুলিতে নতুন আসন যুক্ত করেছেন।

কিছু অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটরা তাদের পুরনো কিছু আসন হারালেও, সামগ্রিক ফলাফলে সিনেটে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার জন্য তা যথেষ্ট বলে জানিয়েছে বিশ্লেষকরা। সূত্র: রয়টার্স

source: Rajneete

Back to top button