News
মজুরি বোর্ডের প্রথম সভার আগেই চেয়ারম্যান পরিবর্তন

পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে নতুন করে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান পরিবর্তন করেছে সরকার। বোর্ড গঠনের মাত্র তিন দিনের মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতি শেখ আশফাকুর রহমানের স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিচারক সৈয়দ আজাদ সুবহানী।
এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এদিকে বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। যেখানে সভাপতিত্ব করবেন নতুন বোর্ড চেয়ারম্যান। পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হারের সুপারিশ করার জন্য বোর্ড প্রথম সভা করতে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
source: Asia Post







