News

আজকের রাশিফলে দেখে নিন কার ভাগ্যে কী আছে

নতুন সিদ্ধান্ত, কর্মক্ষেত্রের ব্যস্ততা, অর্থনৈতিক চড়াই-উতরাই কিংবা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি বয়ে আনতে পারে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও, কারও ক্ষেত্রে অর্থব্যয় কিংবা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। আবার প্রেমের সম্পর্কে যেমন সুখবরের আভাস রয়েছে, তেমনি রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক শনিবারের (৩১ অক্টোবর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)

যদি নতুন কিছু কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে দিনের বেলার থেকে সন্ধ্যার পর করাই ভালো হবে। সন্তানদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করার চেষ্টা করুন। মায়ের কথায় বিরক্ত লাগতে পারে। অফিসে সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন। কোনো নিমন্ত্রণ আসতে পারে।

বৃষ (২০ এপ্রিল – ২০ মে)

ব্যবসায় ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। ব্যবসার অংশীদারের সম্পর্কে সতর্ক থাকতে হবে। জরুরি কোনো কাজ থাকলে দিনের শেষের দিকে করার চেষ্টা করুন। বাড়ির কোনো বিশেষ কাজ থাকলে মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন। সকালের দিকে হজমের সমস্যা ঘটতে পারে।

মিথুন (২১ মে – ২০ জুন)

কোনো সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে। কর্মব্যস্ততা থাকবে। কাজের চাপের ফলে শরীর খারাপ হতে পারে। তবে মনের শক্তির জোরে সব কাজ সুন্দর ভাবে সামলাতে পারবেন। যোগাযোগ খুব ভালো থাকবে। নতুন কোনো সম্পর্ক গড়ে তোলার আগে ভালো করে চিন্তা করুন।

কর্কট (২১ জুন – ২২ জুলাই)

বিদেশে গবেষণার নতুন সুযোগ আসতে পারে। যে কোনো পরিস্থিতিতে ধৈর্য্য ধরলে সহজেই সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত কাজের চাপ মানসিক ক্লান্তি আনতে পারে। সংসারজীবন ও কাজের ভারসাম্য বজায় রাখা বিশেষ ভাবে প্রয়োজন। মা-বাবার সঙ্গে সময় কাটানো এবং তাদের কথায় গুরুত্ব দেওয়া প্রয়োজন। বেড়াতে যেতে ইচ্ছা করবে। ভ্রমণে শান্তি অনুভব করবেন।

সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)

ভবিষ্যতের কথা চিন্তা করে খরচ করতে হবে। খাওয়া এবং ঘুম পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন। দিনের শুরুতে দীর্ঘ দিনের পড়ে থাকা কাজ সম্পন্ন করতে হতে পারে। স্বামী বা স্ত্রীর কথায় আঘাত পেতে পারেন। ব্যবসার সম্পর্কের ক্ষেত্রে কথা বলার ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চঞ্চল মনকে শান্ত রাখার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে নতুন পরিকল্পনা করে সফল হতে পারে।

কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)

কেউ অতিরিক্ত আয়ের প্রস্তাব দিতে পারে। আয়ব্যয়ের ভারসাম্য রাখা জরুরি। কোনো কাজের জন্য মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। রেগে গিয়ে কটু ভাষা ব্যবহার করলে ঝগড়া হতে পারে, তাই শান্ত ও সংযত থেকে কথা বলুন। প্রেমে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে, তাই বিয়ের বিষয়ে সময় নিয়ে ভাবুন।

তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)

হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন শান্ত করুন। ভালো সময় কাটাতে স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে পারেন। পরিবারের কোনো সিদ্ধান্ত নিতে হলে যুক্তি দিয়ে ভাবুন। যে কোনো প্রতিযোগিতায় জেতার মতো শক্তি থাকবে, তবে কোনো দ্বিধা রাখলে চলবে না। সহকর্মীর সঙ্গে মতের অমিল হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)

আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকবে, সঞ্চয়ও ভালো হতে পারে। যারা আপনাকে হিংসা করে তাদের কাছে গোপন কথা বলতে যাবেন না। অফিসে ধারাবাহিক কাজের দায়িত্ব পালন করা ছাড়াও নতুন কোনো কাজ করতে পারবেন। প্রেমের সম্পর্কে কোনো বোঝাপড়া করতে গিয়ে সমস্যা হতে পারে। দীর্ঘ দিনের পড়ে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। বাইরের ঝামেলা ঘরে আনবেন না।

ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)

যানবাহন কেনার বিষয়ে উদ্যোগী হতে পারেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, বিশেষ করে টাকা ও স্বাস্থ্যের বিষয়ে। মা-বাবার কোনো সিদ্ধান্ত পছন্দ না-ও হতে পারে। কারও সম্পর্কে কোনো মন্তব্য করতে যাবেন না। পুরোনো কোনো কাজের সাফল্যের কারণে নতুন কাজে উৎসাহ পাবেন। পরিবারে ঝামেলা লাগতে পারে, তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)

জীবনসঙ্গীকে মনের কথা বলতে গিয়ে পরিণতি খারাপের দিকে যেতে পারে। আত্মবিশ্বাসের অভাব থাকলে কাজের ক্ষতি হতে পারে। খুব বেশি ভিড়ের জায়গা এড়িয়ে চলুন। খাবারের তালিকায় শাকসবজি রাখুন। কাজের প্রতি নিষ্ঠা দেখে বস খুশি হবেন। বুঝেশুনে খরচ করুন। কাউকে ধার না দেওয়াই ভালো হবে।

কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

মায়ের শরীর নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। পারিবারিক সম্পর্ককে কতটা মূল্য দেন, তা পরিবারের মানুষ বুঝতে পারবে। কাজকে বেশি গুরুত্ব দেওয়ায় শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। বিকেলের পরে বই পড়ার ইচ্ছা বাড়বে। সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর অপেক্ষা করছে।

মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

গভীর কোনো চিন্তা মাথায় ঘুরতে থাকবে। জীবনের ছন্দ ঠিক রাখতে হলে আচরণ ভালো রাখা জরুরি। প্রেমের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। কোনো কাজে পরিবারের সদস্যদের সমর্থন পেতে পারেন। সম্পদ ও স্বাস্থ্য দুটো দিকেই নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। সন্তানদের পড়াশোনার জন্য খরচ হলেও হতে পারে।

source: Asia Post

Back to top button