News

হামের উপসর্গ নিয়ে আরও ৩ মৃত্যু

রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং ৪২ জনের মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ জনের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯১ হাজার ৭৬১ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ১৬৮ জন।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

source: Asia Post

Back to top button