News

ফটক টপকে যন্তর মন্তরে, সিজেপির সৌরভ-আশুতোষ ফের আটক

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশের পর ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। আশুতোষ রাঙ্কা নিজের এক্স হ্যান্ডলে এ ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, তিনি (আশুতোষ), সৌরভ দাস ও অজিঙ্ক শিন্ডে যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে প্রবেশ করছেন। সেখানে ঢুকে তারা জাতীয় পতাকা মেলে ধরেন। পরে পুলিশ সদস্যরা তাদের বাধা দেন এবং আটক করেন।

এর আগে গত রোববার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ ও ধরনায় বসার ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর বিক্ষোভ কর্মসূচির জন্য বিকল্প তিনটি স্থান নির্ধারণ করে দেয় দিল্লি পুলিশ।

নির্ধারিত স্থানগুলো হলো— পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ এবং পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের (সিবিডি) ময়দান। পুলিশের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে বিক্ষোভ-সমাবেশ করতে হলে এই তিনটি স্থানের যেকোনো একটি বেছে নিতে হবে।

নতুন নির্দেশনার ফলে মধ্য দিল্লির যন্তর মন্তরসহ অন্য কোনো স্থানে আর বিক্ষোভের অনুমতি থাকছে না।

source: Rajneete

Back to top button