News

অক্টোবরে সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিন ছুটির সুযোগ

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অক্টোবর মাসে সরকারিভাবে দুই দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটির সঙ্গে মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে টানা পাঁচ দিনের ছুটি।

আসন্ন অক্টোবর মাসের ২০ তারিখ (মঙ্গলবার) থেকে শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হতে যাচ্ছে। এর পরের দিন ২১ অক্টোবরও (বুধবার) ছুটি রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) অফিস কার্যক্রম যথারীতি চলবে। তাই কেউ এই দিনটি ছুটি নিতে পারলে কাটাতে পারবেন টানা পাঁচ দিনের ছুটি। কেননা এরপরের দুদিন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে দুর্গাপূজার ছুটি শুরু হবে। এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

এদিন মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি থাকবে। এর পরদিন বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button