News

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে নতুন ডিজি

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. আলীমুল আমীন। তাকে প্রেষণে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একইসঙ্গে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

source: Asia Post

Back to top button