News

কলকাতায় নারী ও শিক্ষার্থীদের জন্য হটলাইন চালু করছে বাংলাদেশ উপহাইকমিশন

ভারতের কলকাতায় নারী সেবা প্রার্থী ও শিক্ষার্থীদের জন্য পৃথক হটলাইন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ উপহাইকমিশন। প্রয়োজনীয় কনস্যুলার সেবা পেতে সংশ্লিষ্টদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উপহাইকমিশনের ওয়েবসাইট ও ফেসবুক পেজেও বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারী সেবা প্রার্থী ও ছাত্রছাত্রীদের সেবা গ্রহণ আরও সহজ করতে পৃথক হটলাইন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এ জন্য যোগাযোগের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ উপহাইকমিশনের তৃতীয় সচিব (কনস্যুলার) মো. আরিফুর রহমানকে। তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর +৯১৭০৪৪৯৩০৬৬৫।

source: Rajneete

Back to top button