সব আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা: রিজভী

কবি নজরুলই দেশের সব আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সাহিত্যপ্রেমী মানুষ।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪-এর গণ-অভ্যুত্থান, সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী রুখে দাঁড়াতে শেখায়।
তিনি বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন নজরুল। তিনি যুগান্তরের কবি।
রিজভী বলেন, নজরুলের সাহিত্যজুড়ে উঠে এসেছে সাম্য ও মানবতার বার্তা। দেশের বিভিন্ন গণ-আন্দোলন ও সংগ্রামে তার গান ও কবিতা যুগে যুগে মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা দিয়েছেন নজরুল। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার চেতনা ও সৃষ্টিকর্ম মানুষের জন্য প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
source: Asia Post







