News

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশ্যে রওনা হন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দেশে জ্বালানি পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতা এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যে এ সফরে যাচ্ছেন তিনি।

মূলত কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠকের জন্য তিনি এ সফরে যাচ্ছেন বলে সোমবার (১৭ আগস্ট) প্রকাশিত এক সরকারি আদেশে বলা হয়েছে।

আরো পড়ুন

পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হি‌সে‌বে দোহায় যা‌বেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা হুমায়ুন ক‌বির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

সফরের আনুষ্ঠা‌নিকতা শে‌ষে আগামী ১৯ অক্টোবর রা‌তে পররাষ্ট্রমন্ত্রী সফরসঙ্গী‌দের নি‌য়ে দোহা থে‌কে ঢাকার উ‌দ্দে‌শে রওনা করার কথা র‌য়ে‌ছে।

source: Asia Post

Back to top button