News

সৌদিতে ধরপাকড় অব্যাহত, নতুন করে গ্রেপ্তার প্রায় ১১ হাজার

সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে ১০,৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৫,৭১৮ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে ২,৭৯৭ জন এবং শ্রম-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ২,২৬৮ জন রয়েছেন।

দেশটির সংবাদ মাধ্যম আরব নিউজে প্রকাশিত খবরে আরও বলা হয়, দেশটির সীমান্তরক্ষী বাহিনী অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ১,৩৭৩ জনকে এবং দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে ২৮ জনকে আটক করে। এছাড়া, আইন লঙ্ঘনকারীদের পরিবহন সুবিধা দেওয়া, আশ্রয় প্রদান কিংবা বেআইনিভাবে কাজে নিয়োগ প্রদানের অভিযোগে আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

Advertisement

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা দেশটিতে অবৈধ প্রবেশে সহায়তা করবে—যেমন পরিবহন বা আশ্রয় প্রদানের মাধ্যমে—তাদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল তথা বাংলাদেশি মূদ্রায় সোয়া তিন কোটি টাকার বেশি পর্যন্ত জরিমানা হতে পারে এবং তাদের ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

source: Asia Post

আরো পড়ুন
Back to top button