News
একদলীয় শাসন নিয়ে মনিরা শারমিনের বিস্ফোরক স্ট্যাটাস

চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে ক্ষমতা হস্তান্তরের সব পথ বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিব বলে মন্তব্য করেছেন এনসিপি নেত্রী মনিরা শারমিন।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে মনিরা শারমিন লেখেন, আজ ঐতিহাসিক বাকশাল পতন দিবস। চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন কায়েম করে শান্তিপূর্ণ ও আইনি পথে ক্ষমতা হস্তান্তরের সকল পথ রুদ্ধ করেছিলেন শেখ মুজিব। যার ফলে শেখ পরিবারের মর্মান্তিক পরিণতির মাধ্যমে বাকশালী একদলীয় শাসনের অবসান ঘটে।
১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে একদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়। এর মধ্য দিয়ে বহুদলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সীমিত হয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটে।
source: Asia Post







