বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে চাকরির সুযোগ

বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘৯৫ বিএএফএ কোর্স’-এর অধীনে ৪টি ক্যাটাগরিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
পদের নাম: অফিসার ক্যাডেট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
জিডি (পি): মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বা সমমান) উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ‘এ’ গ্রেড থাকতে হবে।
ইঞ্জিনিয়ারিং: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বা সমমান) উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ছাড়া বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ, রসায়ন ও গণিতে ‘এ’ গ্রেড থাকতে হবে।
লজিস্টিক / এটিসি / এডিডব্লিউসি / মিটিওরোলজি: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বা সমমান) উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং পদার্থ ও গণিতে ‘এ’ গ্রেড থাকতে হবে। (উল্লেখ্য, এক বছর প্রশিক্ষণ শেষে প্রার্থীদের চূড়ান্ত শাখা নির্ধারণ করা হবে।)
অ্যাডমিন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বা সমমান) উভয় পরীক্ষায় যেকোনো বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
বয়স: ২০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৬ বছর ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক, বিধবা বা বিবাহবিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়)।
শারীরিক যোগ্যতা:
উচ্চতা: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৬৪ ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে জিডি (পি) শাখায় সর্বনিম্ন ৬৩ ইঞ্চি এবং অন্যান্য শাখায় সর্বনিম্ন ৬২ ইঞ্চি।
বুকের মাপ: পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ৩২ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)। নারী প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন ২৮ ইঞ্চি (প্রসারণ ২ ইঞ্চি)।
ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী নির্ধারিত হবে।
যেসব ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন
- সেনা, নৌ বা বিমানবাহিনী কিংবা কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে।
- আইএসএসবি (ISSB) পরীক্ষায় দুইবার স্ক্রিন্ড-আউট বা দুইবার প্রত্যাখ্যাত হলে। (তবে একবার স্ক্রিন্ড-আউট ও একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।)
- আদালত কর্তৃক কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে।
- সিএমবি বা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত হলে।
- প্রার্থীর বয়স ১৮ বছর হওয়ার আগে চোখে ‘ল্যাসিক’ (LASIK) করা থাকলে। (১৮ বছরের পর ল্যাসিক করা হলে, মেডিকেল পরীক্ষার আগে জিডি (পি) শাখার জন্য অন্তত ১ বছর এবং অন্যান্য শাখার জন্য অন্তত ৬ মাস অতিবাহিত হতে হবে।)
- দ্বৈত নাগরিকত্ব থাকলে বা বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে।
বেতন ও সুযোগ-সুবিধা
প্রশিক্ষণকালে অফিসার ক্যাডেটরা প্রতি মাসে ১০,০০০ টাকা বেতন পাবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষে নির্ধারিত পদবি অনুযায়ী সরকারি বেতন ও অন্যান্য ভাতাদি প্রযোজ্য হবে।
প্রশিক্ষণ ও কমিশন
বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহসহ বিমানবাহিনী একাডেমিতে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইং অফিসার’ পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। এছাড়া কমিশন প্রাপ্তির পরবর্তী ১ বছরসহ মোট ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বিমানবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ অপশনে ক্লিক করে নির্দেশনা অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬।
source: Asia Post







