News

নীরবতা নয় স্পষ্ট রোডম্যাপ দিন, প্রধানমন্ত্রীকে নাসীরুদ্দীন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নীরবতা অবলম্বন না করে স্পষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (৩ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘জনাব তারেক রহমান, জনগণের জানার অধিকার আছে, আপনার পরিকল্পনা কী? শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচার নিশ্চিত করবেন কবে? শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার কবে হবে? নীরবতা নয়, স্পষ্ট রোডম্যাপ দিন।’

জুলাই হত্যাকাণ্ডের বিচার, জুলাইয়ের সংস্কার এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় বলে জানান তিনি।

source: Asia Post

Back to top button