News
ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জিয়াদুর রহমান। তিনি বর্তমানে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন।
রোববার (২২ নভেম্বর) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সাত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে মো. জিয়াদুর রহমানকে গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
source: Asia Post








