News

প্রকাশিত সংবাদের বিষয়ে ডা. চিশতীর প্রতিবাদ

‘মন্ত্রীর নির্দেশের দুই মাসেও ব্যবস্থা নেওয়া হয়নি ডা. চিশতীর বিরুদ্ধে’ শিরোনামে গত ৪ অক্টোবর এশিয়া পোস্টে একটি সংবাদ প্রকাশিত হয়। এ খবরের প্রতিবাদ জানিয়েছেন ডা. মোহাম্মদ মইনুল হাসান চিশতী।

প্রতিবাদপত্রে ডা. চিশতী বলেন, মন্ত্রীর অভিযানের পরও তার সরকারি চাকরিতে বহাল থেকে দায়িত্বে অবহেলার অভিযোগ সঠিক নয়। প্রকৃতপক্ষে, এর আগেই তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন। কিন্তু প্রতিবেদনে এ সংক্রান্ত নথির পূর্ণাঙ্গ ও যথাযথ প্রতিফলন ঘটেনি।

তিনি বলেন, প্রতিবেদনে পদত্যাগের আবেদন, তা গ্রহণ এবং চাকরি থেকে অব্যাহতির বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা হয়নি। প্রাসঙ্গিক নথির আলোকে উপস্থাপন না করে এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে, যা বিভ্রান্তিকর। এছাড়া অর্থের বিনিময়ে শাস্তি এড়ানোর চেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রকাশিত অভিযোগও যথাযথ নয়।

প্রতিবাদপত্রে বলা হয়, প্রতিবেদনে একটি সিন্ডিকেট, অর্থের বিনিময়ে শাস্তি এড়ানোর চেষ্টা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে অভিযোগ করা হয়েছে। কিন্তু এগুলোর সঙ্গে ডা. চিশতীর সংশ্লিষ্টতা কীভাবে প্রতিষ্ঠিত হয় তার বিশ্বাসযোগ্য ও যাচাইযোগ্য প্রমাণ স্পষ্ট করা হয়নি। এ ধরনের গুরুতর অভিযোগ যথাযথ তথ্যপ্রমাণ ছাড়া প্রকাশ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে।

source: Asia Post

Back to top button