News

জামিন নামঞ্জুর, কারাগারে আখতারুজ্জামান

কারাগারে পাঠানো হয়েছে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় একদিনের রিমান্ড শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিস্তারিত আসছে…

source: Asia Post

Back to top button