News
হাম উপসর্গে মারা গেল আরও ৩ শিশু

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩১০ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯৯ জন। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০১ জন এবং হামের উপসর্গে ৯৯৮ জন।
বিস্তারিত আসছে…
source: Asia Post







