News

একাদশের দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী

একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য আবেদন করতে পারবেন তিন শ্রেণির ভর্তিচ্ছু শিক্ষার্থী। প্রথমত, যেসব শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করেও কলেজ সিলেকশন পায়নি; দ্বিতীয়ত, যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চায়ন করতে পারেনি বা নির্ধারিত সময়ে ভর্তি হতে পারেনি; এবং তৃতীয়ত, যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু ভুল কোটা নির্ধারণ করায় ভর্তি হতে পারেননি। তারাই দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন করতে পারবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ভর্তি বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

একাদশে দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর, রোববার। আবেদন প্রক্রিয়া চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১ অক্টোবর।

এদিকে প্রথম ধাপে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আগামীকাল বৃহস্পতিবার থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হচ্ছে।

source: Asia Post

Back to top button