News

শ্রীনগরে পরিত্যক্ত শটগান ও তাজা কার্তুজ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ (এসআরবি-১০)।

সোমবার (২১ সেপ্টেম্বর) এসআরবি-১০ এর জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শ্রীনগর থানার বাঘমোড়া চিনারখোলা ছত্রভোগ পূর্ব মৌড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজগুলো উদ্ধার করা হয়।

এএসপি তপন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও এক রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়। তবে অস্ত্র ও কার্তুজের সঙ্গে কাউকে আটক করা সম্ভব হয় নি।

এসআরবি-১০ জানিয়েছে, অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার বন্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

source: Asia Post

Back to top button