News
স্বাস্থ্য পরীক্ষা করতে মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি।
পরিবার ও দলের পক্ষ থেকে তার দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা সেশন সম্পন্ন করে দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে প্রত্যাশা তার পরিবারের।
source: Asia Post







